শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে চুরি করা ৬টি গরুসহ চোরকে ২৪ ঘন্টায় উদ্ধার

Download Photocard

সেলিম তালুকদার , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :: সিরাজগঞ্জের শাহজাদপুরে ভুট্টো সরদার নামের এক দরিদ্র কৃষকের চুরি করে নিয়ে যাওয়া ৬টি গরু উদ্ধার ও চোর চক্রের সদস্য উজ্জল (৪৫) নামের এক জনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা যায়, গতকাল ৭ই জানুয়ারি বুধবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহলবাড়ি এলাকার বাথান থেকে স্থানীয় আজিজুল সরদারের ছেলে দরিদ্র কৃষক ভুট্টো সরদারের ৪টি গাভী ও ২টি বাছুর গরু কয়েকজন ব্যক্তি চুরি করে নিয়ে যায়। গরু গুলোর আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

পরে কৃষক ভুট্টো সরদার শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দেয়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নির্দেশে থানা পুলিশের একটি দল সারাশি অভিযান চালিয়ে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে চুরি করা গরু গুলো উদ্ধার করে। এসময় চুরির সাথে জড়িত খোয়াজ ফকিরের ছেলে উজ্জল নামের একজনকে গ্রেফতার করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, গতকাল পোতাজিয়া ইউনিয়নের বাথান এলাকা থেকে ৬টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে কায়েমপুর গ্রাম থেকে চুরি করা গরু সহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় এই ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল।

চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আজ‌ গ্রেফতারকৃত উজ্জলকে শাহজাদপুর আমলী আদালতে প্রেরণ করা হবে। এছাড়াও গরুগুলো আদালতের মাধ্যমে ভুক্তভোগী কৃষককে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০