শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে ট্রাকে পাচারকালে সাড়ে ৩ টন টিসিবির চালসহ আটক ২

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকে পাচারকালে টিসিবির চালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ হওয়া চালের পরিমাণ প্রায় সাড়ে তিন টন।

রবিবার (১৬ মার্চ) ভোরে শাহজাদপুর পৌর এলাকায় দায়িত্বরত টহল পুলিশ ট্রাক ও চাল জব্দসহ দুজনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটখোলা গ্রামের মৃত সাজু সরকারের ছেলে আব্দুর রহমান এবং একই উপজেলার আলোকদিয়ার পশ্চিম পাড়ার আব্দুল শিকদারের ছেলে শিপন শিকাদার।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, রোববার ভোরে এসআই হারিছুর রহমানের নেতৃত্বে একটি টিম পৌর এলাকায় টহল দিচ্ছিল।

এ মিনি ট্রাককে সন্দেহ হওয়ায় পুলিশ থামানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু সিগনাল অতিক্রম করে দ্রুত ট্রাকটি বেরিয়ে যেতে নিলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করে।

ট্রাকে থাকা আব্দুর রহমান ও শিপন শিকাদারকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, কালোবাজারে বিক্রির জন্য ট্রাকযোগে ৩ হাজার ৪৫৮ কেজি টিসিবির চাল শাহজাদপুরের চর কৈজুরি থেকে আনা হয়েছে।  

ওসি আরও বলেন, এ ঘটনায় এসআই হারিছুর রহমান বাদী হয়ে ওই দুই আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিদের নামে মামলা দায়ের করেছেন।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০