শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

শাহজাদপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব দু্স্থ্য অসহায় ৩০০ পরিবার পেল ঈদ উপহার

Download Photocard

সেলিম তালুকদারঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব দু্স্থ্য অসহায় প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। মানবিক সংগঠন ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের’উদ্যোগে ঈদ উপহার হিসেবে চাল,ডাল,চিনি,সেমাই,তৈল, ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১০ টায় রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির সভাপতি মো: ইসহাক হোসেন ইকবালের সভাপতিত্বে
সাধারণ সম্পাদক এম এ হালিমের সঞ্চালনায় ঈদ উপহার বিতরন অনুস্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ নগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মনির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনি: সহ সভাপতি মো. ইমরুল হোসেন ভাষা, মো: মোজাম্মেল হক,আব্দুল বারেক মাষ্টার,মো. লোকমান হোসেন,মো: সুমন সরকার,প্রচার সম্পাদক এম এ হান্নান প্রমুখ। বক্তরা সামাজিক উন্নয়নমুলক কাজ অসহাযদের পাশে দাড়ানোর আহবান জানান।
সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি মো: ইসহাক হোসেন ইকবাল জানান আমাদের এই মানবিক কাজ অব্যাহত থাকবে। মানবিক কাজে সহোযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অসহায় দুস্থ্য গ্রামবাসী ঈদ উপহার হাতে পেয়ে সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য প্রতিষ্ঠার শুরু থেকে ‘রতন কান্দি গ্রাম উন্নয়ন ফোরাম’ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০