শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে প্রেমিকের পরামর্শে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ,নববধূ আটক

Download Photocard

সেলিম তালুকদার,শাহজাদপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের পরামর্শে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগে এক নববধূকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে মৃতের মরদেহ উদ্ধার ও অভিযুক্ত নববধূকে আটক করা হয়।

মৃত আব্দুল করিম (২৫) ওই গ্রামের নবী মণ্ডলের ছেলে। আটক নববধূ তানজিলা খাতুন (২২) পাবনার সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাসেন আলীর মেয়ে।

স্থানীয় ও মৃতের স্বজনরা জানান, এক মাস আগে মিশুকচালক আব্দুল করিম পারিবারিক সম্মতিতে সাথিয়ার তানজিলা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর করিমের পরিবার জানতে পারে, আগে থেকেই সাথিয়ার প্রতিবেশী ও সিএনজি চালিত অটোরিকশাচালক নুর আলম ওরফে নাহিদের সঙ্গে তানজিলার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তানজিলা বাবার বাড়িতে গেলে প্রেমিক নাহিদ তাকে বিয়ের জন্য চাপ দেন। এতে তানজিলা তার স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তিনি গ্যাসের ট্যাবলেট সংগ্রহ করেন।

গত সোমবার (২৭ অক্টোবর) রাতে তানজিলা কৃমিনাশক ট্যাবলেটের কথা বলে স্বামী করিমকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ান। কিছুক্ষণ পর করিমের পেটে জ্বালাপোড়া শুরু হলে প্রথমে তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয় এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ওসি আলী আসলাম বলেন, ‘বুধবার সকালে নিহত আব্দুল করিমের মরদেহ উদ্ধার এবং নববধূ তানজিলাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০