শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা

Download Photocard

মো.মোকলেসুর রহমান মামুন ::
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিনা খাতুন একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা খাতুন একটি অটোভ্যানে তার আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। কিন্তু বকুলতলা আনসার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ও বেপরোয়া গতির ড্রাম ট্রাকটি আটক করেছে তারা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০