শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Download Photocard

নজরুল ইসলাম,সিরাজগঞ্জঃ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুরের সড়কে নবম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। এ সময় শিক্ষার্থীরা দুই দিনের আল্টিমেটামও দিয়েছেন।


বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনকালে দুপুর পৌনে ১টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত ডিপিপির (ডেভলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) ফাইল পরিকল্পনা মন্ত্রণালয়ে না গেলে আগামী ২ ফেব্রুয়ারি সচিবালয়ে অবস্থান কর্মসূচি, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের স্থায়ী ক্যাম্পাসের এই দাবি সরকার বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ডিপিপি একনেকে অতি দ্রুত পাস করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কাজ শুরু করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক দাবি করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য ২২৫ একর জায়গা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০০ একর জমির ওপর যখন-তখন ক্যাম্পাস নির্মাণ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০