শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

শিয়ালকোলে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা যুবকের পরিচয় সনাক্ত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে রাতের অন্ধকারে মনজুরুল আলম (৩৪) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে রাস্তার পাশে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মনজুরুল আলম সদর উপজেলার বহুলী ইউনিয়নের সড়াইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলী’র ছেলে।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রাতের অন্ধকারে কোনো এক সময় মনজুরুল আলম নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংস ভাবে হত্যা করে দুবৃত্তরা। ভোরে স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসআই আরও বলেন, হত্যার কারণ ও রহস্য উদঘাটন করার জন্য পিবিআই কে খবর দেওয়া হয়েছে। লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করার কাজ চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০