শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শিয়ালকোলে পূজা মণ্ডপে সামাজিক সম্প্রীতির আহবান জামায়াতের যুব বিভাগ নেতৃবিন্দের

Download Photocard

নজরুল ইসলাম:
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজা মণ্ডপগুলোতে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিয়ালকোল ইউনিয়নের যুব বিভাগের নেতারা। এসময় তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন জামায়াতের শিয়ালকোল যুব বিভাগের সহসভাপতি গাজিউর রহমান, ৩নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি শাহাদত হোসেন, ৩ ও ৪নং ওয়ার্ডের তত্ত্বাবধায়ক আবুল খায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্য জামায়াতে ইসলামী সার্বিক সহযোগিতায় সবসময় প্রস্তুত।

তারা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে সামাজিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।

এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০