শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শিয়ালকোলে বিধবা নারীর জমি দখল করে ঘর নির্মান,থানায় অভিযোগ

Download Photocard

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে সুফিয়া বেগম নামে এক বিধবা নারীর জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। সুফিয়া বেগম তার নিজ নামে জমির খাজনা খারিজ করলেও স্থানীয় দু-একজন প্রভাবশালীর কারণে জমি দখলে নিতে পারছেন না তিনি। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিক শালিশী বৈঠক হলেও প্রভাবশালীদের বাঁধায় সমাধান হয়নি। বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ দাখিল করেছেন।
সরেজমিন ঘুরে এবং লিখিত অভিযোগ থেকে জানা যায়, শিয়ালকোল মৌজার আরএস দাগ নং ২১২৭ এবং ৫৩ নং খতিয়ানের ৪৩ শতক জমির মালিক শিয়ালকোল গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী সুফিয়া বেগম ও তার দুই ভাই ও তিন বোন। এই জমি তারা ভোগ দখল করে আসছিলো। এমতবস্থায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে শিয়ালকোল গ্রামের আতাব আলীর ছেলে রমজান আলী জোর পূর্বক সুফিয়া বেগমের ৫ শতক জমি দখল করে টিনশেট ঘর উত্তোলন করেন। তখন বাঁধা দিয়েও কাজ হয়নি। চলতি বছরের ২৫ আগস্ট সকালে সুফিয়া বেগম ঘর সরিয়ে নেওয়ার জন্য বললে রমজান আলী ভয়ভীতি দেখায় এবং প্রান নাশের হুমকী দিয়ে সুফিয়া বেগমকে তাড়িয়ে দেয়। অসহায় এই নারী বাধ্য হয়ে থানায় অভিযোগ দাখিল করেন।
সিরাজগঞ্জ সদর থানার এসআই আল-আমিন বলেন, জমি দখল করে ঘর উত্তোলন করার অভিযোগে সুফিয়া বেগম থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযোগটি তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণীত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০