শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শনউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উজেলার শিয়ালকোল ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে চলাচলের অনুপযোগী রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

এসময় তিনি ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের চলাচলের জন্য নতুন রাস্তা তৈরির পাশাপাশি ওয়াশরুম এবং শ্রেণিকক্ষ সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করেন। এজন্য তিনি ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মান নির্ভর করে শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সকলকে আন্তরিকভাবে পাশে থাকার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. শাহ আলম, অধ্যক্ষ মাসুদ রানা, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাসান আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছালাম টুপা সরকার, সহ সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহকারি প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায় প্রমূখ।

পরিদর্শন কালে পদার্থবিজ্ঞানের প্রদর্শক আবু রায়হান, আইসিটি প্রকৌশলী আকতার হোসেন প্রতিষ্ঠানের সায়েন্স ল্যাব ও আইসিটি ল্যাবের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
এসময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীদের সাথে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০