শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শিয়ালকোল হাট কমিটির উদ্যোগে বুলডোজার দিয়ে পরিত্যক্ত জায়গা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারাদারদের উদ্যোগে হাটের পরিত্যক্ত জায়গায় বুলডোজার ব্যবহার করে আগাছা পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে হাটের পরিবেশ পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি পোকামাকড় দমনেও ইতিবাচক প্রভাব পড়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনভর হাটের উত্তরপাশে পরিত্যক্ত জায়গা পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ইজারাদারগণ জানায়, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। দোকান ব্যবসায়ীরাও জানান, এই উদ্যোগের ফলে হাটের সৌন্দর্য ও পরিবেশ উন্নত হয়েছে। ফলে ক্রেতারা আরও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।
স্থানীয়রা বাজার কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হলে হাটের স্বাস্থ্যসম্মত পরিবেশ আরও স্থায়ী হবে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ মোড় থেকে আমতলা পর্যন্ত সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সড়কদ্বীপে আগাছা ও জঙ্গল অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে শিয়ালকোল হাটের ইজারা গ্রহণ করেন রমজান আলী, মমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল রানা পিন্টু, সুজন কবির ও আব্দুল মান্নান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা হাটের অবৈধ দখল উচ্ছেদ, রাজস্ব আদায় বৃদ্ধি, চলাচলের উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং খুচরা-পাইকারি ব্যবসায়ীদের জন্য নানা সুযোগ-সুবিধা দিয়ে আসছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী হাটের পরিবেশ ও ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে নিরাপত্তা জোরদার, আলোকসজ্জা এবং গাছ রোপণের পরিকল্পনাও হাতে নিয়েছেন তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০