শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শিয়ালকোল ইউপি সদস্যদের বেতন সচিব ফারুকের পকেটে

Download Photocard


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ


ব্যাংক হিসাবের যৌথ স্বাক্ষরে ইউপি সদস্যদের মাসিক বেতন না দিয়ে তিন মাসের বেতনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ওমর ফারুকের বিরুদ্ধে। এনিয়ে সংবাদকর্মীরা প্রশাসক আনোয়ার সাদাতকে গোপনীয়ভাবে সত্যতা যাচাইয়ের জন্য বলা হলেও তিনি সবার উপস্থিতিতে সত্যতা যাচাই করেন। যার কারণে অনেক ইউপি সদস্যেই সবার সামনে মুখ খুলতে সাহস পায়নি।

সর্বশেষ প্রশাসক কর্মকর্তার এমন গোপনীয়তায় তিনি অতিরিক্ত তিন মাসের বেতন গায়েব করার সুযোগ আরও পেলেন বলে নাম না বলা শর্তে ইউপি সদস্যরা জানান। এনিয়ে ইউপি সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এছাড়া সাত মাসের বেতন ১৭হাজার ৬শ টাকার স্থলে ১৭হাজার ও বাকি তিন মাসের বেতন অর্থ আত্মসাত, প্রত্যয়ন ও জন্ম মৃত্যু সংশোধন নিবন্ধনে বাড়তি টাকা আদায়সহ নানা অভিযোগও রয়েছে।


জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে ৯জন ইউপি সদস্য ও ৩জন সদস্যার ৭মাসের বেতন পরিশোধের জন্য যৌথ স্বাক্ষরে একটি চেক ইস্যু হয়। পরিষদের ১২ জন সদস্যের বিপরীতে চার হাজার চারশত পঞ্চাশ (৪,৪০০) করে সাত মাসের বেতন অনুকূলে ত্রিশ হাজার ৮শ টাকা ইউপি সদস্যেদের স্ব স্ব হিসাবে প্রধান করার জন্য বলা হয়।

ব্যাংক থেকে সাত মাসের বেতন উত্তোলন করে বেতন শীটে সাত মাসের বেতনের পরিবর্তে ৪ মাসের বেতন ১৭হাজার ৬শ টাকার স্থলে ৬শ টাকা কেটে ১৭ হাজার টাকা দেওয়া হয়। এদের মধ্যে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তা বলেন, চার মাসের বেতন পেয়েছি জানুয়ারীতে বাকি তিন মাসের বেতন সচিব দিয়ে দিবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে ১,২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যা হেনা বলেন, সাত মাসের বেতনের স্বাক্ষর দেবার পর সচিবের কাছ থেকে তিনমাসের বেতন নিয়েছি।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলী বলেন, কে কোন সদস্য কত টাকা নিয়ে স্বাক্ষর করছে তা জানি না। আমি চার মাসের বেতন পেয়েছি।
এসব বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ওমর ফারুক বলেন, যথাযথ নিয়ম পালন করে সাত মাসের বেতন পরিষদ করে বেতন শীটে স্বাক্ষর নিয়েছি।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকতা ও দায়িত্বপ্রাপ্ত ইউপি প্রশাসক আনোয়ার সাদাত এর সাথে সরাসরি স্বাক্ষাতকালে তিনি বলেন, ঘটনাটি সত্য হতে পারে। তবে ইউপি সদস্যদের ডেকে জবানবন্দী নিয়েছি তারা বেতন না নেওয়ার বিষয়ে অস্বীকার করেনি। এসময় ইউপি সদস্যদের আগের দিনে বলা কল রেকর্ডটি শোনালে তিনি ব্যাংক স্টেটমেন্ট তুলে টাকার বিষয় নিশ্চিত হতে পারবেন বলে তিনি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০