শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ

Download Photocard

শ‌হিদুল ইসলাম বি‌শেষ প্রতি‌বেদক :

ঋতু পরিক্রমায় ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। তীব্র শীতের কষ্ট লাঘব করার জন্য নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রাম বিভাগের পাবত্য জেলা রাঙ্গামাটি’র দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত বন্ধুকভাঙ্গা ইউনিয়ন এর কুড়ামারা এলাকার হত দরিদ্র জনগণের মাঝে ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার ১১টায় বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখ হতে কুড়ামারা এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সময়ে জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায় কুড়ামারা এলাকায় বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়। দূর্গম পাহাড়ি এলাকা কুড়ামারা অঞ্চলে শীতার্ত মানুষে হাতে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

হঠাৎ করে পাওয়া এই উষ্ণতা পেয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলোর চোখে মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি। নানিয়ারচর জোনের জোন কমান্ডারের উপস্থিতিতে কুড়ামারা এলাকায় পাহাড়ী জনগণের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। জোন কমান্ডার জানান যে, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কুড়ামারা এলাকার স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত এমন শীতার্তদের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ তাদের জীবনকে আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত প্রদান করেন এবং এমন উদ্যোগ নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট আবেদন করেন। উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০