শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শ্বশুরবাড়িতে অন্তঃসত্ত্বার ভান করে হাসপাতাল থেকে নবজাতক চুরি

Download Photocard

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৭ বছর আগে বিয়ে হয়। বহু চেষ্টা করেও সন্তান হচ্ছিল না। যে কারণে দিল্লির সফদরজং হাসপাতাল থেকে এক দিনের সদ্যোজাতকে চুরি করেছেন পূজা নামে এক নারী। 

শ্বশুরবাড়ির লোকজনদের বিভ্রান্ত করতে নিজেকে অন্তঃসত্ত্বা বলে জানায় পূজা। গত ১৪ এপ্রিল দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর হাসপাতাল থেকে একদিন বয়সি কন্যাশিশুকে চুরি করেন পূজা। 

পুলিশ জানিয়েছে, গত ১৪ এপ্রিল সফদরজং হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এক প্রসূতি। চাণক্যপুরীর যশবন্ত প্লেসের বাসিন্দা তিনি। তাকে ৫ নম্বর ওয়ার্ডে (পিএনসি রুম) স্থানান্তরিত করা হয়। ওই মহিলা ও আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন পূজা। এরপর সুযোগ বুঝে সদ্যোজাতকে নিয়ে পালিয়ে যান পূজা।

শিশুটিকে খুঁজে না পেয়ে ১৫ এপ্রিল বিকেলে তার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ, ট্রাফিক সিগন্যাল ও আশপাশের বিভিন্ন স্টেশনের ফুটেজ দেখে তল্লাশি শুরু করে পুলিশ।ডি

সিপি সুরেন্দ্র চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, যে ঘর থেকে শিশুটিকে চুরি করা হয়েছিল তার আশপাশে এক নারী ঘুরে বেড়াচ্ছেন এবং রোগীদের সঙ্গে কথা বলছেন। এ সময় মুখ ঢেকে নিচের পরিচয় আড়ালের চেষ্টা করছিলেন ওই নারী। পরে শিশুর ঘরে ঢুকে পড়েন তিনি।আ রও একটি ফুটেজে পুলিশ দেখে, এইমস স্টেশন থেকে সময়পুর বাদলির দিকে যেতে মেট্রোতে উঠেছিলেন ওই নারী। পরে তিনি একটি ট্রেনে ওঠেন এবং হাউজ খাস নামক স্থানে নেমে পঞ্চশীল ফ্লাইওভারের দিকে হেঁটে যান। এরপর একটি অটোতে উঠেন ওই নারী। পুলিশ অটো চালককে শনাক্ত করে ওই নারীকে আটক করে শিশুটিকে নিরাপদে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে পূজা স্বীকার করেছেন, তিনি কয়েক মাস ধরে নিজেকে অন্তঃসত্ত্বা জানিয়ে অভিনয় করছিলেন। গত ১৪ এপ্রিল সফদরজং হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন পরদিন শিশুটিকে চুরি করে নিয়ে পরিবারকে নিজের বলে জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০