শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কবিতার উৎসবের প্রাণবন্ত আয়োজনের পরিসমাপ্তি

Download Photocard

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে আবৃত্তি উৎসবের মহাসমাপনী পর্ব। কবিতা ও কণ্ঠের এই মিলনমেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তুলে ধরেছে তাদের প্রতিভা ও সৃজনশীলতা।

প্রায় এক মাস ধরে চলা বাছাই পর্ব শেষে ১০ এপ্রিল শুক্রবার ও ১১ এপ্রিল শনিবার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে দুই দিনব্যাপী মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়েই পর্দা নামে এই ব্যতিক্রমী আয়োজনের।

শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৪৬টি বিদ্যালয়ের প্রায় সাড়ে সাতশ শিক্ষার্থী প্রাথমিক বাছাইয়ে অংশ নেয়। সেখান থেকে প্রায় চারশ শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে শেষ পর্যন্ত ৫৪ জন শিক্ষার্থী বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।

আয়োজক দেবাশীষ দেব জানান, শুধু বিজয়ীরাই নয়, চূড়ান্ত পর্বে অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হবে। তিনি বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বাছাই পর্ব আয়োজন করা হয় এবং উত্তীর্ণদের ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ আরও বাড়িয়ে দেয়।

তিনি আরও জানান, এই আয়োজন শ্রীমঙ্গলজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তির প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গলের খ্যাতনামা কবি, সাহিত্যিক ও লেখকরা। পাশাপাশি অভিজ্ঞ আবৃত্তি প্রশিক্ষকরাও পুরো আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এত বড় পরিসরে এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, পুরো আয়োজনটি বাস্তবায়ন করে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব কমিটি। এতে সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রশাসন এবং আর্থিক সহায়তা প্রদান করে প্রাঙ্গণ গ্রুপ, শ্রীমঙ্গল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০