শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সয়দাবাদে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

Download Photocard


নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের যমুনা সেতু টোল প্লাজার উত্তরে ১০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারীকে আটক করেছে সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।
শুক্রবার (৩০ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং র‍্যাব-১২ এর একটি বিশেষ ইউনিট যৌথভাবে যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা একজন ব্যক্তিকে আটক করা হয়।

পরে আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্যসহ যমুনা পশ্চিম থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একজন কর্মকর্তা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের মহাসড়কগুলোতে যান চলাচল বৃদ্ধি পেয়েছে। ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী, র‍্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তদারকি বাড়ানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে যেন কোনো অসাধু চক্র মাদক বা অবৈধ পণ্য পরিবহন করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তথ্যটি নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে মামলা দায়ে‌র করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০