শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সলঙ্গায় ছিনতাইয়ের কবলে বাস চেকার,আতঙ্ক এলাকা জুড়ে

Download Photocard


মোঃ মনিরুল ইসলামঃ
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্তর এলাকার উল্লাপাড়া বাসস্ট্যান্ড এর পাশে এক বাস চেকার ছিনতাইয়ের কবলে পড়েন৷এ সময় তার নিকট হতে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দূর্বৃত্তরা৷এ ঘটনায় মূহুর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে৷ছিনতাই কবলে পড়া ওই ব্যক্তি রাজশাহী-চাপাই থেকে ছেড়ে আসা সাথী এন্টারপ্রাইজ (যাত্রীবাহী)বাসের চেকার সাগর আহমেদ৷


জানা যায় বৃহস্পতিবার ৬ই(মার্চ)রাত ১২টার দিকে ওই বাস চেকার বাড়ী থেকে বাস চেক দেওয়ার উদ্দেশ্য হাটিকুমরুল গোলচত্তর এর উদ্দেশ্যে রওনা দেন৷রাস্তায় কোন অটোরিকশা না পেয়ে হাটা শুরু করেন৷হেটে হাটিকুমরুল গোলচত্তর এর প্রায় কাছাকাছি উল্লাপাড়া বাসস্ট্যান্ড পাশে ব্রিজের কাছে আসলে ২টি মোটর সাইকেলে থাকা ৬জন দুর্বৃত্ত তার পথ আটকিয়ে তার সাথে নানা রকমভাবে কথা বলার চেষ্টা করে৷একপর্যায়ে তার হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন৷এসময় এক দুর্বৃত্তের নিকট এ থাকা দেশিয় অস্ত্র মাটিতে পড়ে গেলে,ওই বাস চেকার তাদের ধাক্কা দিয়ে দৌড় দেন৷৩জন যাত্রীসহ একটি অটোরিকশা পেলে ওই অটোরিকশাতে উঠে পড়েন৷এসময় ওই দূর্বৃত্তরা মোটর সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যান৷


পরে হাটিকুমরুল গোলচত্তরে থাকা সলঙ্গা থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে পুলিশকে জানানো হলে তারা এলাকাটিতে খুজেও ওই দূর্বৃত্তদের খুজে পান নি৷
এদিকে এলাকাবাসী বলছেন রাত হলেই মহাসড়কে বেড়ে যায় ডাকাত আতঙ্ক৷মাঝে মাঝে এমন ছোটখাটো ঘটনা ঘটছে৷সামনে ঈদ এমন ঘটনা আরো ঘটার সম্ভবনা বেশি৷পুলিশের মহাসড়কে আরো নজরদারি বাড়ানো উচিত।


এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত)মনোজ কুমার জানান এ রকম ঘটনা সচারাচর ঘটে না এই জনবহুল এলাকায়৷ঈদ সামনে এমন অপ্রিতিকর ঘটনা যেনো না ঘটে সে দিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব৷
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ জানান-ঘটনার পর খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছিলো৷মহাসড়কে চলাচলকারী যানবাহনের বিশেষ করে যাত্রীবাহী পরিবহনের নিরাপত্তার নিশ্চিতকল্পে আমরা বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। রমজান উপলক্ষে রাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০