শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সলঙ্গায় সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণের আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

Download Photocard

শাহরিয়ার মোরশেদ (সলঙ্গা) সিরাজগন্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের  সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদালয়ের সপ্তম শ্রেণীর ১২ বছর বয়সী  স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(২৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ) সকালে উপজেলার পাঁচলিয়া বাজার এলাকায় মানববন্ধন করেছে স্কুলের সাধারণ শিক্ষার্থী ও এলাকার জনসাধারন।
উল্লেখ্য গত ১৩ এপ্রিল পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদালয়ের বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী (কিশোর) স্কুল ছাত্রীকে ফুসলিয়া পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে নিয়ে যায়। পরে মার্কেটের একটি কক্ষে স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষন করে। প্রচন্ড রক্ত ক্ষরনে স্কুল ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সোমবার রাত ৩টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।

এ সময় উপস্থিত পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও এলাকার সচেতন মহলের অনেকেই বক্তব্য বলেন, ধর্ষক আহাদ ও তার সহযোগি চোরাইকারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এরকম নেক্কারজনক ঘটনা আর না ঘটে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ধর্ষনের অভিযোগ এনে স্কুল ছাত্রীর বাবা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত ওই কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০