শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জবাসীকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জবাসীকে ঈদ-উল আযহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রস্তুতি কমিটি আহ্বায়ক ও রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, (সিরাজগঞ্জ ৫)বেলকুচি, এনায়েতপুর, চৌহালি আসনের বিএনপির বিপ্লবী নেতা আমিরুল ইসলাম খান আলিম । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কুরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের মাঝে ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই পবিত্র দিনে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা।তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা দেশ ও জাতির মঙ্গল কামনা করি। একই সাথে জুলাই-আগস্টে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেপথ্যে থেকে ছাত্র-জনতাকে উজ্জীবিত করেন। আওয়ামী সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যুবসমাজকে ভিডিও বার্তায় সাহস জোগান। দেশ নায়ক তারেক রহমান। আমি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে সকল নিহত হয়ে শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনে করে শোকাহত পরিবারের প্রতি আমি চির কৃতজ্ঞতা ও সমবেদনা প্রকাশ করছি। একই সাথে যে সকল বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞা জ্ঞাপন করছি। এরই সাথে আসন্ন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।
আমিরুল ইসলাম খান আলিম, আরো বলেন, সিরাজগঞ্জের সর্বস্তরের বিএনপির নেতা কর্মী ওসকল জনসাধারণ ও ধর্মবর্ণ নির্বিশেষে ও (সিরাজগঞ্জ ৫) বেলকুচি, এনায়েতপুর চৌহালী সর্বস্তরের জনসাধারণকে ও আমার প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান, এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, এই পবিত্র দিনে আমরা যেন পরস্পরের প্রতি সহমর্মী হই এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখি। পবিত্র ঈদের ও আনন্দের মূহুর্তে আপনার বাড়ির পাশে অসহায় গরীব মানুষটিকেও এ আনন্দ উৎসবে শরীক করুন। আপনার সামান্য সহানুভূতি প্রতিবেশীকে অনেক আনন্দ উপহার দিতে পারে, সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০