শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জের খোকশাবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারপিট

Download Photocard

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন সন্তানের জননীকে মারপিট করার অভিযোগ উঠেছে।  ঘটনাটি সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পাঁচিল  গ্রামে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর  স্বামী আব্দুল লতিফ  বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে আব্দুল লতিফ  উল্লেখ করেন তার স্ত্রী লুপা  বেগম (৩৬)কে খোকশাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ জিন্নাহ দীর্ঘদিন ধরে  বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার কু প্রস্তাবে রাজি না হওয়ায় গত সোমবার( ১৭ নভেম্বর) সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে জিন্নাহ (৪৫) তার স্ত্রী বিলকিছ বেগম (৪০) ও ছেলে জাহিদ বাবু (১৯) মিলে তাকে কাঠের বাটামসহ বিভিন্ন লাঠিসোটা দিয়ে মারপিট করে। এতে ওই গৃহবধূর মাথায়, কপালে, ঘাড়েসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুল লতিফ বাদী হয়ে  সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এবিষয়ে খোকশাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ জিন্নাহ বলেন, এঘটনা মিথ্যা ও ষড়যন্ত্র। ওই মহিলার সাথে আমার স্ত্রীর শুধু কথা কাটাকাটি হয়েছে। তাকে কু-প্রস্তাব বা মারপিট করা হয় নাই। 

এঘটনার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এ.এসআই মো: মাহফিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। প্রয়োজনে অধিকতর তদন্ত করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০