শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের চন্দ্রকোনায় মিথ্যা সংবাদ প্রচার করে ডিলারশীপ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

Download Photocard

মোঃ হোসেন আলী (,ছোট্ট) : সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারশীপ পাওয়া মোছা: বিপাশা ইয়াসমিন এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১০টায় নিজ ডিলারশীপ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
বিপাশা ইয়াসমিন বলেন, সরকারি নিয়ম মেনে সঠিক প্রক্রিয়ায় তিনি ডিলারশীপ পান। অন্যদিকে একই এলাকায় শামছুন নাহার নামে আরেক আবেদনকারীর ডিলারশীপের জন্য আবেদনে ভাড়াকৃত দোকানের বৈধ কাগজপত্র ও চুক্তিপত্র না থাকায় উপজেলা প্রশাসন যাচাই-বাছাই শেষে তা বাতিল করে। এর জেরে শামছুন নাহার ও তার সহযোগীরা গত ২০ ও ২১ আগস্ট কিছু অনলাইন মাধ্যমে ‘দ্যা পিপলস নিউজ’-এ তার বিরুদ্ধে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে।
তিনি অভিযোগ করে বলেন, উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে আমার ডিলারশীপ বাতিলের চেষ্টা চলছে। এতে শুধু আমি নই, আমার পরিবারও সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসময় তিনি তিন দফা দাবি জানান, মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রশাসনের মাধ্যমে সত্য যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
সংবাদ সম্মেলনে বিপাশা ইয়াসমিনের স্বামী ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিমও বক্তব্য দেন। তিনি বলেন, এলাকায় কিছু ব্যক্তি বিএনপি পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। এর আগে একই কায়দায় তার ভাতিজা রুহুল আমিনকে দিয়ে ভিডিও সাক্ষাৎকার প্রচার করানো হয়, যা পরে ভুল প্রমাণিত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০