শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জের বহুলীতে জনগণের প্রত্যাশা ও পরিবর্তনের বার্তায় জনসমর্থনে সবাইকে ছাড়িয়ে এস এম রঞ্জু‎‎​

Download Photocard

মোঃ রাকিবুল ইসলাম রাকিব :
‎সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নে পরিবর্তনের এক নতুন হাওয়া বইতে শুরু করেছে। যদিও নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবুও মাঠ পর্যায়ের সমীকরণে সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী এস এম সোহেল মাহমুদ রঞ্জু

‎এস এম সোহেল মাহমুদ রঞ্জু। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে তিনি আজ ইউনিয়নবাসীর কাছে আস্থার এক অনন্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

‎স্থানীয় সচেতন মহলের মতে, এস এম সোহেল মাহমুদ রঞ্জু একজন শিক্ষিত, মার্জিত এবং অত্যন্ত সৎ মানুষ। তার ব্যক্তিগত পরিচ্ছন্ন ইমেজ তাকে দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। এলাকাবাসী মনে করছেন, একজন যোগ্য ও শিক্ষিত অভিভাবক হিসেবে বহুলী ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে তার মতো মেধাবী নেতৃত্বের প্রয়োজন এখন সবচাইতে বেশি।

‎রঞ্জু কেবল রাজনীতির ময়দানেই সক্রিয় নন, বরং ব্যক্তিগতভাবেও তিনি অত্যন্ত পরোপকারী। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক বা ব্যক্তিগত দুর্যোগে তাকে সবার আগে পাশে পেয়েছে ইউনিয়নবাসী। তৃণমূলের সাধারণ মানুষ বলছেন, রঞ্জু ভাই বিপদের সময় আমাদের ছেড়ে যাননি। যখনই কাউকে সহযোগিতা করার সুযোগ এসেছে, তিনি বাড়িয়ে দিয়েছেন অকৃত্রিম হাত। এই দরদি আচরণের কারণেই তিনি আজ সাধারণ মানুষের পরীক্ষিত বন্ধু।

‎চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডায় এখন একটাই ধ্বনি একজন সৎ ও শিক্ষিত মানুষকে আগামীর কাণ্ডারি হিসেবে দেখা। সাধারণ ভোটাররা মনে করছেন, বহুলী ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়তে এস এম রঞ্জুর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই।

‎তৃণমূল থেকে উঠে আসা এই জনজোয়ার প্রমাণ করে যে, সাধারণ মানুষ এখন একজন যোগ্য সেবক চায়। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘ ত্যাগের মূল্যায়ন এবং এলাকার সুশাসনের স্বার্থে এস এম রঞ্জুই হলেন বহুলী ইউনিয়নের আগামীর সঠিক কাণ্ডারি। জনগণের এই প্রবল প্রত্যাশা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০