শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ
জামালপুরে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়,পুরস্কার বিতরণী ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ
শহীদ পরিবার সদস্যসহ এনসিপিকে জামায়াতের সংরক্ষিত নারী আসন উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বগুড়া সফর ঘিরে সিরাজগঞ্জে জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
ত্যাগ,সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক তৃণমূলের আস্থার আলোকবর্তিকা সিরাজগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন সাইদুর রহমান বাচ্চু
সিরাজগঞ্জে মসজিদে মাইকিং করে রোগী ডেকে এনে অর্থ আদায়,ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী

সিরাজগঞ্জের শিয়ালকোলে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালকোল বাজার এলাকায় এ মিছিল বের করা হয়।
মিছিলটি শিয়ালকোল বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে আমতলা এলাকা থেকে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকা জুড়ে তারেক জিয়ার সালাম নিন ‘ ধানের শীষে ভোট দিন ’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে। মিছিলে এলাকার মুক্তিযোদ্ধা, বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এসময় নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নূর কায়েম সবুজ। তিনি বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন, তেমনি আজ আবার দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তারা এগিয়ে এসেছেন। বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম টুপা, সাধারণ সম্পাদক মো. নূর আলম মুন্সি, সহ-সভাপতি মো. আনিসুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান মো. শাহজামাল আকন্দ, জেলা মুক্তিযোদ্ধা উপদেষ্টা আজিজুর রহমান দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আজিজ সরকার, আলাউদ্দিন, জহুরুল ইসলাম, মাহফুজসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য মুক্তিযোদ্ধা ও নেতাকর্মী।

মিছিল শেষে বাজার এলাকায় পথসভা করে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের উদ্দেশে বিএনপির পক্ষে ভোট চান। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কখনও অন্যায়ের সাথে আপস করেন না। দেশ আজ কঠিন সময় পার করছে— তাই দেশপ্রেমিক জনগণের উচিত বিএনপিকে ক্ষমতায় এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা।
স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ জানান, মুক্তিযোদ্ধাদের এমন উদ্যোগে তারা অনুপ্রাণিত। বাজার এলাকার এক পানের দোকানদার হায়দার আলী বলেন, মুক্তিযোদ্ধারা নিজেরা মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন— এটা জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে।
বিএনপি নেতা আনিছুর রহমান জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানো হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০