শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর : বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চলের সাবেক আঞ্চলিক সম্পাদক ও সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলাম’র ৫ম মৃত্যু বার্ষিকী ও ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহেতদের আত্নার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই ) সকাল ১১ টায় শহরের স্টেডিয়াম রোডে তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসা প্রাঙ্গণে অন্বেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে এই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম আমিনুল ইসলাম এর কর্মময় জীবনের উপরে তাৎপর্য ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রধান উপদেষ্ঠা মোঃ সাইদুর রহমান বাচ্চু। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনু্ষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্য রাখেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী ছোট্ট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার সাংবাদিক দিলীপ গৌর। অনুষ্ঠানে সভাপতিত্ব অন্বেষণ মুক্ত স্কাউট দলের সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাব (ডক্টস এসোসিয়েশন অব বাংলাদেশের ) সভাপতি ডাঃ এম এ লতিফ,ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুলহক,তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি রহুল আমিন । অনুষ্ঠান শেষে মরহুম আমিনুল ইসলাম এঁর রুহের মাগফেরাত কামনা ও ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত আত্নার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন। এসময় মাদ্রাসা ও অন্মেষণ মুক্ত স্কাউট দলের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ মরহুম আমিনুল ইসলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসকরে দায়িত্ব পালন কালে সিরাজগঞ্জ সদর উপজেলার অন্মেষণ মুক্ত স্কাউট দলের পথ চলা শুরু হয়। আমিনুল ইসলাম এই মুক্ত দলের উপদেষ্টা ছিলেন। তিনি রাজশাহী বিভাগের স্কাুউটরে সম্পাদক ছিলেন দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের । তিনি ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ১১ জুলাই মৃত্যবরন করেন। পাবনায় তার দেশের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। তিনি সর্বশেষ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকরে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০