শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জের ৬টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহবান- মির্জা মোস্তফা জামানের

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনের ৫ নম্বর মোহনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুজা ও কালিয়াকৈড় এলাকায় বিএনপির উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (০১ ফেব্রুয়ারী ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম আকবর আলী।

সভায় বক্তব্য দিতে গিয়ে এম আকবর আলী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নির্বাচিত হলে উল্লাপাড়ার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করে সিরাজগঞ্জের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। সভাপতির বক্তব্যে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে রাজনীতি করে আসছে। তিনি স্থানীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ, উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম উদ্দিন ও মোঃ মাসুদ রানা, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম এবং উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০