শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় সনি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ শহরের ইবিরোড এলাকায় সনি আইসক্রিম নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে বিপজ্জনকভাবে প্রস্তুতকৃত ১ হাজার ৪০০ পিস আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।
জানা যায়, সনি আইসক্রিম নামে পরিচিত এই কারখানাটি মূলত একটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করে আসছিল। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে কাপড়ের রং, ক্ষতিকর কেমিক্যাল ও দূষিত পানি ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এমনকি আইসক্রিমে ছত্রাকও জমে গিয়েছিল।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, উক্ত কারখানায় খাবারের উপযোগী কোনো মানদণ্ড বজায় রাখা হয়নি। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ১ হাজার ৪০০ পিস আইসক্রিম ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৯-০৭-২০২৫
০১৭১৮৫১১৫৩৪.

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০