শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান,জরিমানা প্রায় ১৬ লাখ

Download Photocard

 নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জে খাদ্যে ভেজালের বিরুদ্ধে চলমান অভিযানে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে মোট ৯১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে দায়ের করা হয়েছে ১৯০টি মামলা এবং আদায় করা হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা জরিমানা। জেলার নয়টি উপজেলায় নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করছে সিভিল সার্জন কার্যালয়।

সবচেয়ে বেশি অভিযান হয়েছে সদর উপজেলায়। সেখানে ২৭টি অভিযানে ৪৯টি মামলায় ৫ লাখ ৯৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বেলকুচি উপজেলায় ১৯টি অভিযানে ৬১টি মামলায় আদায় হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে এককভাবে ৫ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

কাজিপুর উপজেলায় ৫টি অভিযানে ৬৭ হাজার, রায়গঞ্জে ১৭টি অভিযানে ৮২ হাজার, উল্লাপাড়ায় ৬টি অভিযানে ৫৮ হাজার, শাহজাদপুরে ১টি অভিযানে ১ হাজার ৫০০ এবং কামারখন্দ উপজেলায় ৯টি অভিযানে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে তাড়াশ ও চৌহালী উপজেলায় উক্ত সময়ে কোনো অভিযান পরিচালিত হয়নি।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলী নোওয়াজ চৌধুরী জানান, ‘অধিক মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা মাছ, ফল, শিশু খাদ্য, জুসসহ বিভিন্ন খাদ্যপণ্যে ভেজাল মিশিয়ে আসছে। এসব ভেজাল খাদ্য গ্রহণে মানুষ দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, অ্যাজমা, বদহজম, লিভার সিরোসিস, কিডনি ও হৃদরোগ, এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে।’

এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, ‘শুধু অভিযান নয়, জনগণকে সচেতন করাই ভেজাল প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এজন্য নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০