শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১৭

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙাবাড়ি ও সর্দারপাড়া গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে চলমান উত্তেজনা পরিস্থিতিতে সিরাজগঞ্জের যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ইউনিটের নেতৃত্বে র‍্যাব-১২ ও পুলিশ সদস্যেদের অংশগ্রহনে এ অভিযান চালানো হয়।
জানা যায়, তিনদিন ধরে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনায় শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতেই যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়।অভিযানে ১৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি দেশীয় অস্ত্র, হেলমেট, লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়সূত্রে আরও জানা যায়, এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। যা পরিবেশ ভয়াবহ রুপ ধারন করে। এছাড়া যৌথবাহিনীর এই ধরনের অভিযানের ফলে ওই এলাকাগুলো শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে বলে শান্তির নিশ্বাস ফেলতে পারছেন বলে স্থানীয়রা জানান।

সর্দারপাড়া গ্রামের সূর্য জানান, প্রতিদিনই আতঙ্কে থাকতে হতো। দোকানপাট বন্ধ, ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগত। এখন মনে হচ্ছে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।”
জেলা প্রশাসনসূত্রে জানা যায়, “আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোখলেসুর রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০