শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু’র ধানের শীষ বিজয়ী করতে ব্যাপক গণ-সংযোগ ও লিফলেট বিতরণ

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট : সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনের বিএনপি মনোনিত ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু”র  ধানের শীর্ষকে বিজয়ী করতে সাধারণ ব্যবসায়ী ও গণ মানুষের সাথে ব্যাপক গণ-সংযোগ, লিফলেট বিতরণ করেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন ও ইসলামিয়া সরকারি কলেজের সাবেক ভিপি শাকিল পাপ্পু । 

রবিবার  (০১ ফেব্রুয়ারী ২০২৬)  সকাল সাড়ে ৭ টায় পৌর শহরের ই. বি রোডস্থ ভাসানী  বিএনপি কার্যালয়ে নির্বাচনী প্রচার ও প্রচারণা অফিস থেকে শুরু করে শহরের এস. এস রোড় হয়ে রেলগেট এলাকা হয়ে,  এস. বি ফজলুল হক রোড দিয়ে ই. বি রোডস্থ ভাসানী মিলনায়তনের সাব বিএনপি কার্যালয়ে নির্বাচনী প্রচার ও প্রচারণা অফিসে এসে শেষ হয়। 

এসময়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন বলেন, মানুষ তার ওপরেই ভরসা করে, যার ওপরে ভরসা করা যেতে পারে। মানুষ তার ওপরেই ভরসা করে— যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এই সব গুণ একমাত্র বিএনপির ভেতরেই আছে।’ তিনি বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা কাজেই আসুন আজকে যদি আমাদেরকে দেশ গড়তে হয়, আজ যদি বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়—তাহলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকার কেড়ে নিয়ে যেতে না পারে।’ তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষির উন্নয়নের জন্য কৃষকদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, যুবকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা, মসজিদ মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের বিশেষ সম্মানি প্রদান সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি। সারা দেশে ধানের শীষে ব্যাপক সারা পড়েছে।  আশা করছি, জনগণ গনতন্ত্রে বিশ্বাসী হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষকে বিজয়ী করবে। ইনশাআল্লাহ।

এ সময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও ইসলামিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি এবং  অন্যন্য নেতাদের নেতৃত্বে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এসময়ে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  টি. এম মাজেদুল হক রতন, জেলা বিএনপির সদস্য মোঃ মনোয়ারুল ইসলাম জুয়েল, জেলা তারেক জিয়া পরিষদের সভাপতি আল- মামুম,  সিরাজগঞ্জ সরকারি কলেজের  সাবেক কক্ষ পাঠাগার আক্কাস, ১০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সহ বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০