শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী অভিযাত্রী সংসদ ক্লাবের বহুতল ভবন নির্মাণের নকশা ও কাগজ পত্র গ্রহণ

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন অভিযাত্রী সংসদ ক্লাবের বহুতল পাকা ভবন নির্মাণের লক্ষ্যে নকশা ও কাগজপত্র গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে পৌর শহরের আল মাহমুদ এভিনিউ রোডস্থ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নকশা ও কাগজপত্র গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফডিসির সাবেক চেয়ারম্যান ও এসজিসিএল পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ আব্দুস সাত্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিল্টন খন্দকার, ধানবান্ধি এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও মাদকবিরোধী আন্দোলনের সমন্বয়ক মোঃ মিলু খন্দকার, সাবেক খেলোয়াড় ও ক্রীড়াবিদ মোঃ জুয়েল সেখ, মোঃ মুন্না খন্দকারসহ অভিযাত্রী সংসদের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, এই বহুতল ভবন নির্মাণের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের জন্য একটি আধুনিক ও নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি হবে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই ভবন নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০