শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

শিক্ষার গুনগত মান উন্নয়নে সিরাজগঞ্জ জেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী)  দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে মতবিনিময় সভার  প্রধান অতিথি’র বক্তব্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম। এসময়ে তিনি তার বক্তব্যে  বলেন, বিগত সময়ে কারিগরি শিক্ষাবোর্ড থেকে অনেক ভুয়া সার্টিফিকেট দেওয়া হয়েছে। দুর্নীতির মাধ্যমে শিক্ষক-কর্মচারি নিয়োগ দিয়ে এই খাতকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এগুলো বন্ধ করে কারিগরি শিক্ষাখাতের সুনাম ফিরিয়ে আনতে সকলকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে কারিগরি শিক্ষার বাংলাদেশ। একমাত্র কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব। ১৮ কোটি মানুষের দেশে আমাদের এ প্রজন্মের হাতকে কর্মক্ষম করতে চাইলে দেশে কারিগরি শিক্ষার বিকল্প নেই।

উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মো: মনিরুজ্জামান ভুইয়া, অধ্যক্ষ মো: জাফর ইকবাল, অধ্যক্ষ শরীফুল ইসলাম অধ্যক্ষ চৈতন্য, অধ্যক্ষ শাহিনুর ইসলাম, সুপার রোকুনূজামান সহ প্রমুখ। এসময়ে জেলার 

 কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,  কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রধান সহ অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০