শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে কালীবাড়ী কড়িতলায় ধানের শীষের পক্ষে পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন যুবদল নেতা রাকিব

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ জেলা যুব দলের যুগ্ম- সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশন (বিসিডিএস) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম তালুকদার রাকিব আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ সদর–কামারখন্দ -২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী,সাবেক (মন্ত্রী)ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে চা চক্র ও মতবিনিময় করেন ফখরুল ইসলাম তালুকদার রাকিব

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮ টায় সিরাজগঞ্জ শহরের কালীবাড়ী কড়িতলা এলাকার ডায়মন্ড মেডিকেল ওষুধের দোকানে স্থানীয় কেমিস্ট ওষুধ ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ও চা চক্র করেন তিনি।

মতবিনিময় সভায় ফকরুল ইসলাম তালুকদার রাকিব বলেন,ইকবাল হাসান মাহমুদ টুকু একজন অভিজ্ঞ,ত্যাগী ও জনবান্ধব রাজনৈতিক নেতা। তিনি অতীতেও এই এলাকার মানুষের উন্নয়ন,স্বাস্থ্যসেবা ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় মানেই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।তিনি আরও বলেন,বর্তমান সময়ে ব্যবসায়ী ও পেশাজীবীরা নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।এসব সমস্যা সমাধানে একটি দায়িত্বশীল ও জনগণের সরকার প্রয়োজন,যা বিএনপির হাত ধরেই সম্ভব। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা এলাকার সার্বিক উন্নয়ন,নিরাপদ ব্যবসা পরিবেশ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তি,মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সুশীল সমাজ,রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০