শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব উদযাপন

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শতাব্দীর প্রাচীন দুই’শত তম কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী কমিটির আয়োজিত শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী-এর বার্ষিক পাদুকা উদযাপন হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন উপলক্ষে ভক্তদের সমাগম নামে মন্দির প্রাঙ্গণে।
উৎসবের কর্মসূচির মধ্যে ছিল বাল্যভোগ,বিশেষ পূজা-অর্চনা,গীতা পাঠ,ধর্মীয় আলোচনা,কীর্তন ও প্রসাদ বিতরণ। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা পূজা ও আরাধনায় অংশগ্রহণ করেন। মন্দির প্রাঙ্গণে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় যা উপস্থিত সকলের মধ্যে ভক্তি ও শান্তির অনুভূতি জাগিয়ে তোলে।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ মানবকল্যাণ সেবা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয়। তাঁর আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর এই পাদুকা উৎসব আয়োজন করা হয়। তারা আরও বলেন,ভবিষ্যতেও এই আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে। ধর্মসভায় বক্তারা বলেন,বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবনদর্শন মানুষের মধ্যে সত্য,ন্যায় ও মানবতার বাণী ছড়িয়ে দেয়। বর্তমান সমাজে তাঁর শিক্ষা অনুসরণ করলে পারস্পরিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

উল্লেখ্য: অনুষ্ঠান শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় আয়োজক কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষজন স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। উৎসবকে কেন্দ্র করে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০