শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন

Download Photocard

আলী আশরাফ,সিরাজগঞ্জ ::
সবুজ ও পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (১৪ এপ্রিল ২০২৬), মঙ্গলবার বিকেল ৪টায় সিরাজগঞ্জ চায়নাবাঁধ-১ এলাকায় সিরাজগঞ্জ কৃষকদলের বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়।
সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মতিউর রহমান মতি এর সভাপতিত্বত্বে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জুনাইদ হোসাইনী সবুজ এর পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব টি এম শাহাদত হোসেন, সিনিয়ার যুগ্ন আহবায়ক রসুন রেওয়াস তুহিন
সদর উপজেলা কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেন রোকন, সদর উপজেলা কৃষকদলের
সহ সভাপতি আনোয়ার আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা কৃষক দলের সদস্য রাশেদুল হাসান রসি, হযরত আলী, মুসলিম উদ্দিন, থানা কৃষকদলের প্রচার সম্পাদক মাসুদ, সহ-সভাপতি ইসাহাক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেক্রেটার, মানিক, জুয়েল রানা, হোসেন, আলিম, খালেক, সজীব, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির, জয়নাল আবেদীন, রেজাউল করিম রুকনি, আব্দুর রহিম মাস্টার, সুলতান মাহমুদ, মিলন, খোকা প্রমুখ।

বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপি এর ২৫ কোটি বৃক্ষরোপনের পরিকল্পনায় অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা কৃষক দলের বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেওয়ার মানসিকতা গড়ে তোলাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা বাাড়তে হবে।

তিনি আরও বলেন, সবুজ বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০