শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, সিরাজগঞ্জ। মঙ্গলবার (১৯ মে ২০২৬) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। এ সময় সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এরপর শহরের বাজার স্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, সিরাজগঞ্জের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সিরাজগঞ্জের রিপোর্টার ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সন্ধ্যায় সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের উৎসব কমিউনিটি সেন্টারে নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, ক্যামেরা জার্নালিস্টদের পেশাগত মর্যাদা, দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য উন্নয়নে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০