শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ফুটবল প্রশিক্ষণ (অনুধর্ব ১৫) সমাপনী অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট): সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫ এর ফুটবল প্রশিক্ষণ (অনুধর্ব ১৫) সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৫ মে,২০২৫খ্রিঃ) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ফুটবল প্রশিক্ষণ (অনুধর্ব ১৫) সমাপনী  অনুষ্ঠান ও সনদপএ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী  মাঝে সনদ হাতে তুলেদেন জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)গনপতি রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতি রায় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন,খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ,ঘটে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। আজকে  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ফুটবল প্রশিক্ষণ  (অনুধর্ব ১৫) সফলভাবে শেষ করা হলো। ভবিষ্যতে এর চাইতে ভালো এ আয়োজন করা হবে।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা সাবেক ফুটবল খেলোয়াড় একে ফরিদুজ্জামান ( স্ট্যালিন), জেলা ক্রীড়া সংস্থার জেলা ফুটবল খেলোয়াড় কোচ রেজাউল করিম খোকন, এ্যাথলেটিকস কোর্চ মোঃ জাহাঙ্গীর  আলম, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় ও সহকারী কোচ মোঃ হামিদুল হক,   ফুটবল জাতীয় দলের সাবেক ফুটবলার সজিব সিরাজী, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজাইল অনার্স কলেজের প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

উল্লেখ্যঃ সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ফুটবল প্রশিক্ষণ  (অনুধর্ব ১৫) তো সর্বমোট ৪০ জন অংশগ্রহণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০