শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্র : সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ,স্টল পরিদর্শন করা হয়। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯ টায় পৌর শহরের সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা পুষ্টি সমন্বয় কমিটি সিরাজগঞ্জের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন এর সভাপতিত্বে উদ্বোধক ও  প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ,  ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,  জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসার  এ. কে. এম. আনােরুল হক, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,  ডেপুটি সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।

আলোচনাসভা  অনুষ্ঠানে স্বাস্থ্য ও  পুষ্টি উপর বিস্তারিত বিষয় উপস্থাপন করেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ এ,কে,এম, রাজিব আলী। শোভাযাত্রা শেষে অতিথিরা জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সপ্তাহব্যাপী পুষ্টি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আভিসিনা হসপিটাল প্রাইভেট লিমিটেড, খোকন মেমোরিয়াল হসপিটাল, সিভিল সার্জন অফিস, জেলা মৎস্য অফিস, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, প্রাণী সম্পদ অফিস, খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বিভিন্ন পুষ্টিকর খাদ্য  নিয়ে মেলায় স্টল স্থাপন করেছে। আজ ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০