শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হারুন অর রশীদ খান হাসানঃ
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে প্রেস ব্রিফিং হয়েছে।
প্রেস ব্রিফিং এর সভাপতি সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।


ক্যাম্পেইন দিনে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার ১৫টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ ২ হাজার ১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫২ হাজার ৪৪৫ জন ( ৬-১১ মাস বয়সী) শিশুরা একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং প্রায় ৪ লাখ ২২ হাজার ৪৪২ জন ( ( ১২- ৫৯ মাস বয়সী) শিশুদের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই কার্যক্রমে জেলায় প্রায় ৪ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের ৭৩৮ জন মাঠকর্মী নিয়োজিত থাকবে।


স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেব এই কার্যক্রম নিয়ন্ত্রণ করবে।
প্রেস ব্রিফিং এ স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এজবার আলী। বক্তব্য রাখেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুল মোতালেব খান,প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু,হেলাল আহমেদ, সহ সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি,দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর কবির,সমাজ কল্যাণ সম্পাদক মিলম সেখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০