শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে জীবনের সন্ধিক্ষণ ১০৪ বছর বয়সেও ভোটাধিকার প্রয়োগ করে খুশী ধানবান্ধি মহল্লার কাঞ্চন বেওয়া

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের ধানবান্ধি জে.সি রোড এলাকায় ১০৪ বছর বয়সী কাঞ্চন বেওয়া উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।বয়সের ভার ও শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।
জানা যায়,ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সদস্য ও স্থানীয় যুবসমাজের সহায়তায় হুইলচেয়ারে করে তাকে নিয়ে আসা হয়।কেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার এই আগ্রহ ও সচেতনতার প্রশংসা করেন। তারা বলেন,গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি এমন দায়বদ্ধতা সত্যিই অনুকরণীয়।স্থানীয় এলাকাবাসী জানান,ধানবান্ধি এলাকার সবচেয়ে প্রবীণ ও সবার প্রিয় মুখ কাঞ্চন বেওয়া দাদির ভোট প্রদান তরুণ প্রজন্মের জন্য এক প্রেরণাদায়ক বার্তা।বয়স কোনো বাধা নয় গণতান্ত্রিক অধিকার প্রয়োগে তার এই দৃঢ় মনোভাব সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।১০৪ বছর বয়সেও ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করে তিনি প্রমাণ করেছেন গণতন্ত্রের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ কখনোই বয়সের কাছে হার মানে না।প্রবীণ এই নারীকে ভোট প্রদান করতে সার্বিক সহযোগিতা করেন মো. আনিস আহমেদ,মো.আব্দুল আলী মন্ডল,মো.জাহেদুল ইসলাম জুয়েল,মো. হাসান মাহমুদ ও মো.মোফাজ্জল হোসেন।তাদের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোট প্রদান সম্পন্ন করেন কাঞ্চন বেওয়া।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০