শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা

Download Photocard

সোহান সেখ :

সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে শহীদ এম. মুনসুর আলী অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর হাসান মেহেদীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য মো. মাশরাফি সরকার, নিটর হাসপাতালের ছাত্র প্রতিনিধি মো. রিফাত লোদি, শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, এবং সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালমান জোয়ার্দারসহ জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলকে স্বৈরাচারী উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সিরাজগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে যারা আহত ও নিহত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তারা এও দাবি করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের প্রতি সাহায্যের প্রতিশ্রুতি পূরণ না হওয়া এবং স্বৈরশাসনের দোসরদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন দেওয়া যাবে না।

সভা শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০