শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজ খবর নিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জে হঠাৎ দেখা দেওয়া ডায়রিয়ার প্রাদুর্ভাবে আক্রান্ত রোগীদের খোঁজখবর নিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় নেতা সাইদুর রহমান বাচ্চু। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিনি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে গিয়ে তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

রোগীদের দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকদের আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বাচ্চু বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”

নেতৃবৃন্দ জানান, রাজপথে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি সাইদুর রহমান বাচ্চু অসুস্থ, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার সহজ-সরল জীবনধারা, নেতৃত্বগুণ এবং কর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা তাকে জেলার রাজনীতিতে একটি ভরসার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এ সময় তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকেও ডায়রিয়া আক্রান্তদের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনে জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে রোগীদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০