শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

তারেক রহমানের কারামুক্তি দিবসে সিরাজগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুয়েল হোসেন :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তারা দাবি করেন, সরকারের দমন-পীড়নের মাধ্যমে আন্দোলন দমানো যাবে না। “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলবে,”—বলেন বক্তারা।

সভায় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০