শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ধানের শীষকে বিজয়ী করতে শহর যুবদলের উদ্যোগে বাড়ী বাড়ী লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা 

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্র :  সবার আগে বাংলাদেশ ” দেশের চাবি আপনার হাতে’ এই  শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহর শাখার উদ্যোগে বাড়ী বাড়ী গিয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতি বিদ জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু”র  ধানের শীর্ষ মার্কায় নির্বাচনী প্রচারণা ও ধানের শীর্ষ মার্কায়  লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০ টা থেকে বিকেল  ৪ টা পর্যন্ত  জাতীয়তাবাদী যুবদল জেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে নির্বাচনী প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমিন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ,  বাংলাদেশ জাতীয়তাবাদী শহর যুবদলের সভাপতি ও প্রচার ওপ্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ সজিব খান, বাংলাদেশ জাতীয়তাবাদী শহর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আলআমীন পরামানিক,নির্বাচনী প্রচারণায় নেতৃবৃন্দ বলেন,  সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু  বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি সরাসরি যুক্ত ছিলেন।

আসস্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে পৌর শহরের দিয়ারধানগড়া ও জগাই মোড় এলাকায় বাড়ী বাড়ী গিয়ে সাধারণ মানুষ  মাঝে ধানের শীর্ষ মার্কা লিফলেট বিতরণ এবং শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়  করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তারা।  

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, এলাকার উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা নির্যাতনের শিকার হলে তাকে জানাতে ভোটারদের আহ্বান। এবং  ধানের শীর্ষ মার্কায়  বিবেচনার মাধ্যমে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে  সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনে  উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ জানান। 

এসময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম রাকিব, পলাশ চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাসুম রেজা ( মুসা), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ কাইজুর পারভেজ, সদস্য মোঃ মিল্লাত, ,জেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ রবি, সহ- প্রচার সম্পাদক মোঃ রবিউল, শহর যুবদলের সহ- সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, মোঃ হানিফ সরদার, শহর যুবদলের সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম, শহর যুবদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন,লিটন আহমেদ, শহর যুবদলের সদস্য আলআমীন উদ্দিন,বিশাল সেখ,প্রমুখ। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০