শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের দুই যুগ পূর্তি উৎসবে বৃক্ষপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশকে সংবর্ধনা

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) :

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যচক্র গ্রুপ থিয়েটার-এর দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় নাট্যোৎসবে বৃক্ষপ্রেমী ও কৃষিক্ষেত্রে দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃতি সন্তান মাহবুবুল ইসলাম পলাশকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টায় পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (উৎপাদন ও গবেষণা) সাবেক পরিচালক মোঃ শাহীন কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উপদেষ্টা ও সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

সংবর্ধিত অতিথি মাহবুবুল ইসলাম পলাশ বৃক্ষরোপণ ও কৃষিতে বিশেষ অবদানের জন্য দুইবার জাতীয় পুরস্কার অর্জন করেছেন। এছাড়া বাংলাদেশে বিলুপ্তপ্রায় বৃক্ষ প্রজাতি সংগ্রহ করে নিজ উদ্যোগে বাগানে রোপণ ও পরিচর্যা করছেন তিনি। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তাঁর এই অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ নাট্যচক্র গ্রুপ থিয়েটার তাঁকে সম্মাননা জানায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দুর্বার নাট্য গোষ্ঠীর আহ্বায়ক আবু সাঈদ সুইট, সিরাজগঞ্জ সম্মিলিত সংস্কৃতি জোটের ভারপ্রাপ্ত সভাপতি স.ম. আলাউদ্দিন সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ভোলা, বেসরকারি উন্নয়ন সংস্থা ইডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আবু জাফর খান টিপু, সলঙ্গা ন্যাশনাল ফুড ভিলেজের পরিচালক আবু রাজ তুহিন সাধু

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০