শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্র :
নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের জন্য সেবাসমূহ আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে সিরাজগঞ্জে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) সকালে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কমিউনিটি লিডার, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। তিনি বিশেষ করে বাল্যবিয়ে, যৌন হয়রানি এবং সাইবার বুলিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোর-কিশোরীরা নানা ঝুঁকির মধ্যে পড়ছে। তাই স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। সন্তানরা অনলাইনে কী করছে, কার সঙ্গে যোগাযোগ রাখছে এবং কী ধরনের কনটেন্ট দেখছে—সেদিকে পরিবারকে নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের পোস্ট, ছবি বা তথ্য শেয়ার করার আগে সচেতন থাকতে হবে। কারণ অসচেতনভাবে দেওয়া একটি পোস্টও কখনও কখনও সামাজিক কিংবা ব্যক্তিগত ক্ষতির কারণ হতে পারে।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা ও সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ডায়ালগে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ, সচেতনতা কার্যক্রম বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ খালেকুজ্জামান।
তিনি তাঁর উপস্থাপনায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বর্তমান চিত্র, বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন, যৌন হয়রানি, সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিষয় তুলে ধরেন। পাশাপাশি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ। বক্তারা নারী ও শিশু সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক শিক্ষা এবং স্থানীয় পর্যায়ে মনিটরিং জোরদারের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুক এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, সমতা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল বাতেন, বিভিন্ন এনজিও কর্মকর্তা, কমিউনিটি লিডার, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির ভলান্টিয়ার, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জেলা প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০