সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা দিপুর যোগ্য মূল্যায়নের প্রত্যাশা
সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জনে মাঠে চেয়ারম্যান প্রার্থী দুলাল
রাণীশংকৈলে হাইস্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আধুনিক ও দুর্নীতিমুক্ত কুড়াগাছা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সুমন মৃধা
এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্য প্রেস অনুষ্ঠিত
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
সিরাজগঞ্জে দুই মানহানি মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা
রানীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

সিরাজগঞ্জে পূবালী ব্যাংকের ৪ দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ফটোকার্ড

‎রাকিবুল ইসলাম রাকিব 

‎‎‎পূবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার আয়োজনে সিরাজগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাসে ৪ দিন ব্যাপী ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন এর অংশ হিসাবে ‘ডিজিটাল ব্যাংকিং ও রিটেইল প্রোডাক্ট” সংক্রান্ত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসুচি আয়োজন করে।

‎সোমবার (২৫ আগস্ট ২০২৫খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম এই কর্মসূচি উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের রিটেইল বিজনেজ বিভাগের, উপ মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান মোঃ মালেকুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব এ এস এম রায়হান শামীম,  কলেজের সহযোগী অধ্যাপক ও সম্পাদক, শিক্ষক পরিষদ জনাব মোঃ সাইদুল ইসলাম ও সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জনাব শফিকুল ইসলাম তালুকদার সহ অন্যানরা। এ ছাড়াও  কলেজের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী  এবং বগুড়া অঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মোঃ রকিবুল্লাহ, সাতমাথা শাখা বগুড়ার সহকারী মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয় হতে আগত বিভিন্ন বিভাগের নির্বাহী ও কর্মকর্তা বৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব মোঃ আহসানুল কবির।

‎বক্তারা তাদের আলোচনায় বলেন ডিজিটাল প্রযুক্তির কল্যাণে এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে ব্যাংকিং সেবা। আলোচনা এই ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে, যেমন- ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, বিভিন্ন ধরনের অ্যাপস এবং অনলাইন পেমেন্ট সিস্টেম। এসব প্রোডাক্ট আমাদের জীবনকে সহজ করে দিয়েছে।

‎এটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি অঙ্গীকার, একটি শপথ। আমরা সবাই জানি, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অক্সিজেন থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুতেই গাছের অবদান অনস্বীকার্য। একজন মানুষ কোন প্রকার খাদ্য ছাড়া বাঁচতে পারে ২১ দিন, পানি ছাড়া বাঁচতে পারে ৩ দিন, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে তিন মিনিট, তাহলে বুঝুন অক্সিজেনের গুরুত্ব কতটুকু? একটি পরিপক্ক গাছ প্রতিদিন প্রায় ৭০০ গ্রাম থেকে ১২০০ গ্রাম অক্সিজেন তৈরি করতে পারে। একটি পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রায় ৮৪০ গ্রাম অক্সিজেনের প্রয়োজন হয়। সুতরাং, একটি পরিপক্ক গাছ ২ থেকে ৪ জন মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারে। কিন্তু আজ আমরা আমাদের চারপাশে কী দেখছি নির্বিচারে বনভূমি ধ্বংস, দূষণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে। আজ আমরা যে চারাগাছটি রোপণ করছি, তা শুধুমাত্র একটি গাছ নয়, এটি একটি ভবিষ্যতের বীজ। এটি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পৃথিবী গড়ে তোলার প্রথম পদক্ষেপ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০