শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে প্রথমবারের মতো স্পাইন এন্ড অর্থোপেডিক সার্জন ডা. দেলোয়ার হোসেন এর দক্ষ নেতৃত্বে সফল পিএলআইডি অপারেশন সম্পন্ন

Download Photocard

মো : ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্পাইন সার্জন ডা.মো. দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পিএলআইডি (PLID)- মেরুদন্ড অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক সাফল্যের জন্য অর্থোপেডিক্স বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ডা. দেলোয়ার হোসেনকে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় অর্থোপেডিক্স বিভাগ আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে এই সাফল্য উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুর নাহার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডা. খাইরুল আনাম, জুনিয়র কনসালটেন্ট মো. রাজিব মাহমুদ এবং জুনিয়র কনসালটেন্ট কামাল আহমেদ।

রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মো. আলামিন শেখ চিকিৎসা শেষে জানান, আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। ডা. দেলোয়ার স্যার খুব যত্ন নিয়ে আমার চিকিৎসা করেছেন। তার আন্তরিকতা আমাকে সাহস জুগিয়েছে।

অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস-অর্থোপেডিক্স, ফেলোশিপ ইন আরআই এসপি (রাশিয়া), ফেলোশিপ ইন স্পাইন (BSOH) সিনিয়র কনসালটেন্ট ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চিকিৎসার মান উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় আমার অর্জিত অভিজ্ঞতা উৎসর্গ করছি।

তিনি আরও জানান, পিএলআইডি অপারেশনের মাধ্যমে সিরাজগঞ্জে চিকিৎসা সেবায় নতুন এক দিগন্তের সূচনা হলো। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হাসপাতালের উন্নয়নে আরও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০