শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ ও নির্মূল কার্যক্রমকে ত্বরান্বিত করতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ,সিরাজগঞ্জ। কর্মশালাটি সহযোগিতা করে LAMB–UNFPA–FRREI Project।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন।তিনি বলেন প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য সমস্যা,কিন্তু সচেতনতার অভাবে অনেক নারী আজও লজ্জা ও কষ্ট নিয়ে জীবন পার করেন।আমরা চাই, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাক, নারীরা সময়মতো চিকিৎসা পাক এবং কেউ যেন অবহেলার কারণে আজীবন ভুগতে না হয়। এই বিষয়ে গণমাধ্যম সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। আপনাদের সহযোগিতা থাকলে সিরাজগঞ্জকে ফিস্টুলামুক্ত জেলায় পরিণত করা সম্ভব।তিনি আরও বলেন, মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের নিরাপদ ডেলিভারি নিশ্চিত করা হলে ফিস্টুলার মতো ভয়াবহ পরিস্থিতি অনেকটাই প্রতিরোধ করা যাবে।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ ডেপুটি সির্ভিল সার্জন ডা:মো:রিয়াজুল ইসলাম,২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার জেনারেল সিরাজগঞ্জ আর.এম.ও ডা:বনানী রানী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহকারী রেজিষ্ট্রার (গাইনী বিভাগ) ডা:সালমা,Project Manager FRRei Project LAMB,Hospital Mohammad Ali, UNFPA Field officer Sirajganj dr:Kanij Fatema,সিরাজগঞ্জ প্রেসক্লাবে সহ-সভাপতি জেহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য:কর্মশালায় উপস্থিত সাংবাদিকরা ফিস্টুলা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকদের মতে, গণমাধ্যমের সহযোগিতায় সিরাজগঞ্জে ফিস্টুলা প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০