শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষে সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

“নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষে সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে, 

সোমবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত  পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের প্রোগ্রাম অফিসার  ফাহিম আল আশরাফ এবং সার্বিক  দায়িত্ব ছিলেন, ক্রেডিট সুপার ভাইজার বাবুল আক্তার । এসময়ে এনডিপি এনজিওর উপ-পরিচালক (এমএন্ডই) কাজী মাসুদজ্জামান, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন,মল্লিকা উন্নয়ন সংস্থা সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক  শিরীন ফেরদৌসী সুমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং নারী সংগঠনের  প্রধান  কর্মকর্তাগণ, কন্যা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান পরিশেষে নারী ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী ৪ নারী জয়িতাকে  জেলা প্রশাসক  তাদেরকে সন্মাননা স্মারক হাতে তুলে দেন ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০