শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাহিনের পরিবারের সংবাদ সম্মেলন

Download Photocard

নজরুল ইসলাম,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিন শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের পিতা বাবু শেখ বলেন, শাহিন একজন সাধারণ ছাত্র ছিল। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ছেলের হত্যার বিচার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে শাহিন বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে তাকে মিছিলে দেখা গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে জানতে পেরেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালিয়েছে। নিজেকে রক্ষার্থে সদর আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে আশ্রয় নিয়েছিল শাহিন।

সেখানে খোঁজ করে তাঁর আগুনে পোড়া লাশ দেখতে পায়। ডিএনএ পরীক্ষার পর ২০২৪ সালের ৫ ডিসেম্বর রিপোর্টে নিশ্চিত করা হয় যে, লাশটি তার ছেলে শাহিন শেখের। ২০২৫ সালের ৭ জানুয়ারি আদালতের নির্দেশে শাহিনের লাশ তার হেফাজতে দেওয়া হয় এবং ১০ জানুয়ারি তা দাফন করা হয়। তিনি ছেলে হত্যার সঠিক তদন্ত ও বিচার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০